জনপদ

মাঠ দখল নিয়ে তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

সংঘর্ষে আহত একজনের চোখে সাদা কাপড়, চারপাশে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠ দখল নিয়ে তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১, ঘটনাস্থলে পুলিশ ও লোকজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থী তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকাল বেলাল (৬০)।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে ইজতেমা মাঠে মারামারির ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজন লোকাল হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

 

বিষয়:টঙ্গী তাবলীগ নিহত ২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…