চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় নিহত ২, সড়ক দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি।

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতা আহমদ আলীসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার ২৯ আগস্ট রাতে সদর উপজেলার হ্যালিপ্যাড এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মৈত্রী চা কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫)। তিনি জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি। অপরজন হলেন জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭)।

Banglabid

আহতরা একই উপজেলার চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয়রা জানান, ইজিবাইকে চড়ে নিহত ও আহতরা পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হ্যালিপ্যাড এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দিলে ৫ জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহমদ ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। এছাড়া আহত সাদেকুল ও প্রিয়াকে ভর্তি রাখা হয়েছে।

Reneta

এদিকে ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর সড়ক অবরোধ ছিল। বর্তমানে সচল রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজিবাইকের যাত্রীজামায়াত নেতাডিবি পুলিশের গাড়িসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতে বিগ টিকিটে ১ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT