তথ্যপ্রযুক্তি

টুইটারে আপলোড করা যাবে ২ ঘণ্টার ভিডিও

একজন ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করছে, পেছনে টুইটার লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করছে একজন ব্যক্তি, পেছনে টুইটার লোগো দেখা যাচ্ছে, যা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, মাইক্রোব্লগিং সাইট ‘টুইটার ব্লু’ এর ভেরিফাইড গ্রাহকরা এখন থেকে ২ ঘণ্টার (৮ জিবি) দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন।

এনডিটিভি জানায়, মাস্ক এক টুইটে এই কথা জানিয়েছেন।

টুইটারে আপলোড করা যাবে ২ ঘণ্টার ভিডিও

ইউএস-ভিত্তিক টেক পোর্টাল টেকক্রাঞ্চের মতে, টুইটার কিছু পরিবর্তন আনছে এবং আগের ভিডিও আপলোডের ৬০ মিনিট সীমার পরিবর্তে ১২০ মিনিট করছে। যারা সাবস্ক্রাইব করেছেন তারা ২ জিবির পরিবর্তে ৮ জিবির ভিডিও আপলোড করতে পারবে। যদিও আগে দীর্ঘ ভিডিও আপলোড শুধুমাত্র ওয়েব থেকেই সম্ভব ছিল। কিন্তু এখন এটি আইওএস অ্যাপের মাধ্যমেও সম্ভব।

মাস্ক এই খবরটি ঘোষণা করার পরপরই, বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এর প্রতিক্রিয়া জানায়।

একজন ব্যবহারকারী লিখেছেন, টুইটার হলো নতুন নেটফ্লিক্স। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, খুব ভালো! এটা করার জন্য ধন্যবাদ! ইলন মাস্ক গত বছর ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনেছিলেন।

বিষয়:ইলন মাস্ক টুইটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…