মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

একটি দুর্ঘটনা স্থান যেখানে বেশ কিছু মানুষ ও পুলিশ সদস্য উপস্থিত, ঘটনাস্থলে তদন্ত চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাবনায় পরীক্ষা শেষে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ বন্ধু। আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে পাবনা রাজশাহী মহাসড়কের আজমপুরে ঘটে এ ঘটনা।
নিহতরা হলেন, পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও স্নাতক প্রথম বর্ষের পরিক্ষার্থী।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসান বলেন, পাবনার বনগ্রাম থেকে স্নাতক প্রথম বর্ষের পরিক্ষা শেষে পাকশী ঘুরতে বের হন ৪ বন্ধু। বিকেল ৫টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায় দুই মোটরসাইকেল।
এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো দুইজন। তাদেরকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।






