চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইঁদুর মারার যন্ত্রের বিদ্যুতের তারে জড়িয়ে ২ কৃষকের মৃত্যু

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
৯:২৫ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২৪
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

ধানের জমিতে রাখা ইঁদুর মারার যন্ত্রের সাথে সংযুক্ত বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারালেন মধ্য বয়সী দুই কৃষক। শনিবার ২৪ মার্চ মধ্যরাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কৃষক হলেন, নিশ্চন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (৪৫) এবং একই গ্রামের বিশ্বম্বর বিশ্বাসের ছেলে সনাতন বিশ্বাস (৫৫)।

নিহত কৃষকের স্বজনদের অভিযোগ, জমির মালিক তাদের জমি থেকে ইঁদুর মারার নামে যন্ত্রের সাথে বিদ্যুতের তার সংযুক্ত করে জমিতে পেতে রেখে
দুই কৃষককে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু নয়। বিষয়টি খতিয়ে দেখতে সরকারের কাছে দাবি জানান নিহতের স্বজনরা।

স্থানীয়রা জানান, ঘটনার দিন নিশ্চন্তপুর গ্রামের তাজের বিশ্বাস ও হারুন বিশ্বাস নামের দুই ব্যক্তি তাদের ধানের জমি থেকে ইঁদুর মারার জন্য ইঁদুর মারার যন্ত্রের সাথে বিদ্যুতের তার সংযুক্ত করে জমিতে পেতে রাখে। রাতে জমিতে পানি দেওয়ার জন্য কৃষক সনাতন বিশ্বাস ও কালু শেখ বাড়ী থেকে বের হন। দীর্ঘ সময় পার হওয়ার পরও তারা বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। জমিতে গিয়ে দেখেন, ইঁদুর মারা যন্ত্রের সাথে সংযুক্ত বিদ্যুতের তারে জড়িয়ে তারা মারা গেছেন।

তবে, বিদ্যুতের তারে জড়িয়ে তারা নিজেরা মারা গেছে নাকি তাদের মেরে মাটিতে ফেলে রাখা হয়েছে এমন কোন সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করছে নিহতের স্বজনরা।

গ্রামবাসী বলেন, ইঁদুর মারার যন্ত্রের সাথে বিদ্যুতের তার সংযু্ক্ত করে জমিতে ইঁদুর মারার যন্ত্র পেতে রাখা হয়েছে এ বিষয়টি মাইকিং করে গ্রামবাসীকে জানানো উচিত ছিল। তাহলে আর ওই দুই কৃষকের এভাবে মৃত্যু হতো না।

Reneta

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল্লাহ আল-মামুন দুই কৃষকের মৃত্যুর কথা নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের মৃত্যুর কথা শুনেছি। তবে, কেউ অভিযোগ করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ কৃষকের মৃত্যুইঁদুর মারার যন্ত্রইঁদুর মারার যন্ত্রের সাথে ২ জনের মৃত্যুগোপালগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT