বিনোদন

প্রাচীর টপকে শাহরুখকে দেখতে এসে আটক ২ ভক্ত

শাহরুখ খান প্রাচীর টপকে দর্শকদের সাথে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান প্রাচীর টপকে দর্শকদের সাথে দেখা করতে আসছেন, ছবি তোলা হয়েছে একটি রুমে, যেখানে একটি ল্যাম্প আলো জ্বলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের অগণিত ভক্ত। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে শাহরুখের অনুরাগীরা। প্রতি বছরেই অভিনেতার জন্মদিনে তার মুম্বাইয়ের বাড়ি মান্নাতের সামনেও উপচে পড়া ভিড়ের দৃশ্যও সকলেরই চেনা।

তবে এবার সেই দৃশ্যকে ছাপিয়ে রীতিমত মান্নাতের প্রাচীর টপকে কিং খানের বাড়িতে ঢুকে পড়েন তার দুই ডাই হার্ট ফ্যান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এমন ঘটনাই ঘটে শাহরুখের মান্নাতে।

মুম্বাই পুলিশের জানিয়েছে, বাইরের দেওয়াল টপকে এই দুই ব্যক্তি মান্নাতের ভেতর ঢুকে পড়েন। তখনই সিকিউরিটি গার্ডের চোখে পড়ে যান তারা। জিজ্ঞাসাবাদের সময় এই দুই ব্যক্তি জানান তারা সুদূর গুজরাট থেকে এসেছেন শুধুমাত্র একটি বার ‘পাঠান’ খ্যাত অভিনেতা শাহরুখকে দেখতে।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুই ব্যক্তির বয়স নাকি ২০ থেকে ২২ বছর। এদিকে ইতোমধ্যেই এই দুই যুবকের বিরুদ্ধে আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী তাদের বিরুদ্ধে ট্রেসপাসিং (অবৈধ অনুপ্রবেশ)  কেস ফাইল করা হয়েছে। এখনও তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।

মাত্র ছয় সপ্তাহের মধ্যেই ‘পাঠান’ বিশ্ব জুড়ে ১০০০ কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে। গত ২৫ জানুয়ারি মুক্তি পায় ছবিটি। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। তার সঙ্গে দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে।

বর্তমানে শাহরুখ ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘জওয়ান’ ও ‘ডানকি’ নিয়ে।

সূত্র: এনডিটিভি

বিষয়:আটক পাঠান বলিউড ভক্ত মান্নাত সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…