চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বাসের প্রতিযোগিতায় ছোট বোন নিহত, বড় বোন হাসপাতালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
দুর্ঘটনায় আহত বড় বোন হাসপাতালে ভর্তি, বাসের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর প্রগতি সরণি এলাকার ফুজি ট্রেড সেন্টারের সামনে দুই বাসের প্রতিযোগিতার বলি হয়েছেন তাসনিম জাহান আইরিন নামে এক নারী। একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বোন নুসরাত জাহান জেরিন।

বুধবার (৯ অক্টোবর) সকালে উত্তর বাড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকাশ পরিবহনের দুটি বাসের মধ্যে রেষারেষির সময় একটির চাকার নিচে পড়ে যান আইরিন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আইরিন পল্লবী থানার পলাশনগর এলাকার বাসিন্দা। তিনি নেক্সট ভেনচার কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।

আইরিনের সহকর্মী শেখ রফিক আহমেদ বলেন, তারা দুই বোনই আমাদের এখানে (নেক্সট ভেনচার) চাকরি করেন। এর মধ্যে তাসনিম আইরিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে এক বছর ধরে কাজ করছেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছিলেন। সকালে অফিসে আসার পথে উত্তর বাড্ডা সুবাস্তু মার্কেটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় আকাশ পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতার বলি হন দুই বোন।

তিনি জানান, দুই বাসের মাঝে পড়ে যান তাসনিম জাহান আইরিন। একটি বাস তাকে টেনেহিঁচড়ে অনেক সামনে নিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বোন নুসরাত জাহান জেরিনও আহত হন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বাবা এস এম সাইফুল আলম ছগির বলেন, আমার দুই মেয়ে সকালে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে জানতে পারলাম আকাশ পরিবহনের দুই বাসের মাঝে পড়ে আমার মেয়ে আইরিন মারা গেছে।

Reneta

সকালে গুলশান ট্রাফিক বিভাগের এক পোস্টে জানানো হয়, বাড্ডা ট্রাফিক জোনের অধীন ফুজি ট্রেড সেন্টারের সামনে আউটগোয়িংয়ে আকাশ পরিবহন বাসের চাকার নিচে পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির একজন নারী কর্মী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাসটি জব্দ করা হয়েছে। ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবস্থান নেয়ার কারণে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে এক লেনে গাড়ি চলাচল করছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্ঘটনাবাস দুর্ঘটনাবাসের প্রতিযোগিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT