তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির ছবি, নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ইয়াসিন আলী ও আব্দুল জলিল নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার (৮ মে) সকালে তেঁতুলিয়া উপজেলার রনচন্ডি বিওপি আওতাধীন এলাকার সীমান্ত পিলারের কাছে ভারতের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের গুলিতে তাদের মৃত্যু হয়।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার রনচন্ডি এলাকার দরগাসিং সীমান্তের ভারতীয় এলাকায় দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে বিএসএফ নিহত ওই দুই যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এই ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চেয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






