চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবিতে প্রথমবার শুরু চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
বিনোদন
A A
চলচ্চিত্র উৎসবের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মঞ্চে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো শুরু হলো ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব ২০২৫’। তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সোমবার (২৩ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উদ্বোধন হলো এই উৎসবের। যার প্রতিপাদ্য— “হোয়ার স্টোরিস টেক ফ্লাইট’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ সিরাজ এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের খণ্ডকালীন শিক্ষক সামিউন হক দোলা। এছাড়াও উৎসবে অংশগ্রহণকারী নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর পরিচালকগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে উৎসবের সভাপতি আদনান মাহমুদ সৈকত বলেন, এই উৎসবের মাধ্যমে আমরা দেশজুড়ে উদীয়মান নির্মাতাদের গল্প বলার একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি। এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের ফল।

উৎসবের পরিচালক রাগীব শাহরিয়ার সৈকত জানান, সারা দেশের শিক্ষার্থী ও উদীয়মান নির্মাতাদের কাছ থেকে জমা পড়া ৭০টিরও বেশি চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনীর মাধ্যমে আমাদের এই আয়োজন শুরু হলো।

সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক বলেন, উৎসবকে ঘিরে দীর্ঘদিন ধরে আমরা নিরলস পরিশ্রম করেছি। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।

Reneta

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রদর্শিত হয় প্রতিযোগিতায় নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভিডিও কনফারেন্স রুমেও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এই উৎসবের বিচারক প্যানেলে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব বিধান রিবেরু, সৈয়দ আহমেদ শাওকি এবং সাদিয়া খালেদ রিতী।

উৎসব চলবে ২৫ জুন পর্যন্ত। মঙ্গলবার (২৪ জুন) অনুষ্ঠিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী এবং বিকেল ৩টা ৩০ মিনিটে থাকবে মাস্টারক্লাস — পরিচালনায় নির্মাতা রাকা নওশীন নাওয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রশালা মিলনায়তনজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিবাংলাদেশ শিল্পকলা একাডেমিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT