বিনোদন

বক্স অফিসে ‘দ্য কেরালা স্টোরি’র জয়জয়কার

ধারণা করা হয়েছিল বিতর্কের কারণে প্রভাব পড়বে ছবিটির বক্স অফিস আয়ে। তবে ছবিটি মুক্তির পর দেখা গেল অন্য চিত্র

চ্যানেল আই অনলাইন: দ্য কেরালা স্টোরি সিনেমার নারীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্য কেরালা স্টোরি সিনেমার চার নারীর মুখের ছবি, যারা সিনেমার মূল চরিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

ট্রেলার মুক্তির পর থেকেই পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে চলছে বিতর্ক। ফলে ধারণা করা হয়েছিল বিতর্কের কারণে প্রভাব পড়বে ছবিটির বক্স অফিস আয়ে। তবে ছবিটি মুক্তির পর দেখা গেল অন্য চিত্র।

মুক্তির প্রথম দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ৮.০৩ কোটি রুপি। শনিবার (৬ মে) ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানান, ছবিটির প্রথম দিনের আয় সম্পর্কে। তিনি তার পোস্টে ছবিকে বাহবা জানিয়ে বলেন, ‘দ্য কেরালা স্টোরি’ বাউন্ডারির বাইরে বল পাঠাল। একেবারে ছয়! এটির দুর্দান্ত শুরু হল’।

মুক্তির প্রথম দিনেই যেন ইন্ডাস্ট্রিকে চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিল এই ছবি। ফলে এই সপ্তাহের শেষে (শনিবার এবং রবিবার) যে ছবিটা তুমুল ব্যবসা করবে সেটা বেশ বোঝা যাচ্ছে। শুধু তাই নয় ২০২৩ সালে মুক্তি পাওয়া আয়ের দিক থেকে সেরা ৫ ছবির মধ্যে পঞ্চম স্থানে নিজের জায়গা করে নিয়েছে ছবিটি।

এছাড়াও ন্যাশনাল চেইনে এই ছবি ৪ কোটি টাকা আয় করেছে প্রথম দিনেই। একই সঙ্গে দর্শকদের থেকেও ভালো প্রতিক্রিয়া পেয়ে এই ছবির শোয়ের সংখ্যা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ মে) হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।

বিষয়:আদা শর্মা দ্য কেরালা স্টোরি প্রণব মিশ্র প্রণয় পাচৌরি বিজয় কৃষ্ণ যোগিতা বিহানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…