চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯তম এশীয় চারুকলা প্রদর্শনী শুরু শুক্রবার, অংশ নিচ্ছে ১১৪টি দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার (৯ ডিসেম্বর) শুরু হচ্ছে ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২’। প্রদর্শনী চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। এ বছর বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, তুরস্ক, পর্তুগাল, ভেনেজুয়েলাসহ বিশ্বের ১১৪ দেশের ৪৯৩ জন শিল্পী অংশগ্রহণ করবে।

বিগত চার দশক ধরে এই উৎসবের আয়োজন করে আসছে শিল্পকলা একাডেমি। দুই বছর পর পর অনুষ্ঠেয় এই আয়োজন করোনার কারণে ২০১৮ সালের পর কয়েক দফা পিছিয়ে এ বছর আবার শুরু হচ্ছে। শিল্পের এই মহাযজ্ঞ ইতিমধ্যে পরিচিতি পেয়েছে এশিয়ার বৃহৎ চারুকলা প্রদর্শনী হিসেবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর প্রদর্শনীতে দেখা যাবে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্ম। চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্র, স্থাপনাশিল্পসহ নানা মাধ্যমে নির্মিত শিল্পকর্ম নিয়ে যোগ দিচ্ছেন দেশের ১৪৯ এবং বিদেশের ৩৪৪ জন শিল্পী। বাংলাদেশের ৪৫ জন শিল্পীর অংশগ্রহণে ৩১টি পারফরম্যান্স আর্ট এবং বিদেশি সাত শিল্পীর সাতটি পারফরম্যান্স আর্ট উপস্থাপন করা হবে প্রদর্শনীতে।

এ বছরও প্রদর্শনীর শিল্পকর্মের ওপর থাকছে পুরস্কার। নয়টি শাখায় পুরস্কার হিসেবে দেওয়া হবে পাঁচ লাখ টাকা মূল্যমানের তিনটি গ্র্যান্ড এবং তিন লাখ টাকা মূল্যমানের ছয়টি সম্মানসূচক পুরস্কার। পুরস্কারের বিচারক ছিলেন বাংলাদেশের বরেণ্য শিল্পী রফিকুন নবী, শ্রীলঙ্কার জগৎ ভিরাসিংহে, তুরস্কের নারসেরিন টর, যুক্তরাজ্যের ইয়োনা ব্লাজউইক ও পোল্যান্ডের শিল্পী জ্যারোস্ল সুহান।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বলেন, ‘শিল্পের নানা মাধ্যমের প্রদর্শনীর সঙ্গে এই বিয়েনালটি হতে যাচ্ছে ১১৪টি দেশের শিল্পীদের অভূতপূর্ব এক মিলনমেলা। আমরা এই বিয়েনালের কোনো থিম নির্ধারণ করি না। কারণ আমরা জানি, প্রত্যেক শিল্পী তার ভেতরে এক শৈল্পিক দর্শন ধারণ করেন, যা তাকে পরবর্তী সময়ে শৈল্পিক বুদ্ধিজীবীতে পরিণত করে। আমরা জানতে চাই চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিল্পী বর্তমান সময়কে কীভাবে চিত্রিত করেছেন; তার মানসপটে শিল্পের কোন মাধ্যমে তিনি তার ভাবনার কথা তুলে আনতে চান।’

সর্বশেষ ২০১৮ সালের আয়োজনে অংশ নিয়েছিলেন ৬৮টি দেশের শিল্পীরা। শুক্রবার সকাল ১০টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ভার্চ্যুয়ালি প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

Reneta

এবারও প্রদর্শনী উপলক্ষে থাকবে দেশ-বিদেশের শিল্পী, সমালোচক, বিচারক ও পর্যবেক্ষকদের অংশগ্রহণে সেমিনার। শুক্রবার বেলা ১১টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে রয়েছে সেমিনার ‘হোম অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’। শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্পী ও সমালোচক মোস্তাফা জামান। আলোচনায় অংশ নেবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআর্টিস্টএশিয়াচারুকলাতুরস্কদেশনাটকপর্তুগালপ্রদর্শনীভারতভেনেজুয়েলামিসরযুক্তরাজ্যযুক্তরাষ্ট্রলিড বিনোদনশিল্পকলাসংবাদ সম্মেলনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : মির্জা ফখরুল

জুন ২৭, ২০২৬

ঘানার আলোচিত তান্ত্রিক জানিয়ে দিলেন কে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন

জুন ২৭, ২০২৬

শুরু হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে বড় রিয়্যালিটি শো

জুন ২৭, ২০২৬

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত

জুন ২৭, ২০২৬

চার বছর পর সন্তানদের নিয়ে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন হ্যারি-মেগান

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT