অনুষ্ঠিত হয়ে গেল ব্র্যাক শিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘তারায় তারায় দীপশিখা’। পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুদের সৃজনশীলতার বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে প্রতিবছরের মত এবারো আয়োজন করা হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘তারায় তারায় দীপশিখা’। প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১২ লাখ শিক্ষার্থী। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চূড়ান্ত পর্বে ছিল ২০ জন প্রতিযোগী।
প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় নাচ, গান, ছবি আঁকা ও আবৃত্তি। ক, খ, গ, ঘ এবং ঙ এই ৫টি গ্রুপে প্রতিযোগিদের বয়স সীমা ছিল ১৮ বছর।
দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা বিচারকের দায়িত্ব পালন করেন। প্রত্যেক গ্রুপ থেকে এক জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণের বিখ্যাত জনেরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলছেন, এ ধরণের কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোররা সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও আগ্রহী হয়ে উঠবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








