স্বাস্থ্য

করোনায় নতুন আক্রান্ত ১৯

জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘয় ৮ হাজার ৮৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ১২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৮ জন।

আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৫৬ শতাংশ। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ২২ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩২৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৪৮৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮ জন। শনাক্তের হার দশমিক ৩৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…