অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৮৭ মামলা

ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা গাড়ির ডিক্লারেশন পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ডিএমপির অভিযান চালানো হচ্ছে, গাড়ির ডিক্লারেশন পরীক্ষা করছে পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮৮৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এছাড়াও অভিযানকালে ৫৩টি গাড়ি ডাম্পিং ও ৩৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

বিষয়:ট্রাফিক বিভাগ ডিএমপি মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…