ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮১৪ মামলা

পুলিশ সদস্য ট্রাফিক মামলা ও জরিমানা সংগ্রহের জন্য যানবাহনের ডকুমেন্ট পরীক্ষা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮১৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গতকাল সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানকালে ৫৯ টি গাড়ি ডাম্পিং ও ৮২ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






