বাংলাদেশ

রাজধানীসহ সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮১২ জন

বন্দুকের হাতল ও গ্লাভসের ছবি, পুলিশি অভিযান চলাকালে ধারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২৮৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৫ জন রয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন আজ এ তথ্য জানান।

তিনি জানান, সারাদেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৮১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, একটি চাপাতি এবং একটি রামদা জব্দ করা হয়েছে।

বিষয়:আসামিগ্রেপ্তারপুলিশ সদর দপ্তরপুলিশের বিশেষ অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…