অপরাধ

সারা দেশে অপারেশন ডেভিল হান্টে ৪৯২ জনসহ গ্রেপ্তার ১৭৫২

সারা দেশে অপারেশন ডেভিল হান্টে ৪৯২ জনসহ গ্রেপ্তার ১৭৫২
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৪৯২ জনসহ মোট এক হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ২৬০ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় দেশীয় পাইপগান দু’টি, কার্তুজ ছয় রাউন্ড, চাপাতি একটি ও রামদা একটি উদ্ধার করা হয়েছে।

বিষয়:অপারেশন ডেভিল হান্ট গ্রেপ্তার পুলিশ সদর দপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…