গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৫৬৬ জনসহ মোট এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৯৯ জনকে।
অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় বিদেশী দু’টি পিস্তল, দু’টি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।







