অপরাধ

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৫০৬ জনসহ গ্রেপ্তার ১৬৪৭

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৫০৬ জনসহ গ্রেপ্তার ১৬৪৭
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৫০৬ জনসহ মোট এক হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১৪১ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একনলা বন্দুক একটি, পিস্তলের গুলি ছয়টি, এলজি একটি ও কার্তুজ ছয়টি উদ্ধার করা হয়েছে।

বিষয়:অপারেশন ডেভিল হান্ট গ্রেপ্তার পুলিশ সদর দপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…