বাংলাদেশ

লি‌বিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি, বিমানবন্দরে অপেক্ষমাণ পরিবার ও স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরছেন (সংগৃহীত)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা শুক্রবার ২৯ আগস্ট সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার ২৮ আগস্ট এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা আইওএমের ব্যবস্থাপনায় বিশেষ বুরাক এয়ারের একটি ফ্লাইটে শুক্রবার সকালে আনুমানিক ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

দূতাবাসের একটি প্রতিনিধি দল বেনগাজীর বেনিনা বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দূতাবাসের পদক্ষেপগুলো তুলে ধরেন।

বিষয়:দেশে ফিরছেন লিবিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…