কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬-এর সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে। সেখানেই এক পর্বে ছোটবেলার স্মৃতি রোমন্থন করলেন অভিনেতা।
অমিতাভ বচ্চন বলেন, ‘আমি যখন স্কুলে পড়তাম তখন প্রায়ই আমি শরীর খারাপের মিথ্যা বাহানা বানাতাম। সবাইকে বিশ্বাস করাতাম যে আমি খুবই অসুস্থ, যাতে আমার স্কুলে না যেতে হয়।’
অভিনেতা জানান আরও একটি মজার তথ্য। তিনি বলেন, ‘আমি শুনেছিলাম বগলের নিচে পেঁয়াজ রাখলে জ্বর আসে। আর আমি ওটাই করতাম সবসময়।’
অমিতাভ বচ্চনকে শেষবার কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা গিয়েছিল। সেই ছবিতে তাকে অশ্বত্থামা চরিত্রে দেখা গিয়েছে। মুখ্য ভূমিকায় ছিলেন প্রভাস এবং দীপিকা পাড়ুকোন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








