আন্তর্জাতিক

বাসে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহত ১৬

বাসে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আগুনে পোড়া বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আগুনে পোড়া বাসের ছবি, ঘটনাস্থলে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়ি ও বাসে ধাক্কা দিলে ১৬ জন নিহত হন।  

এনডিটিভি জানিয়েছে, দেশটির ফায়ার সার্ভিসের প্রধান হুয়ান গঞ্জালেজ জানিয়েছেন, এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা বলেছেন, দ্রুতগামী ট্রাকটি কমপক্ষে ১৭ টি যানবাহনে আঘাত করে। এতে বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি বাসে দাউ দাউ করে আগুনে জ্বলছে। চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

বিষয়:ট্রাক নিহত বাস ভেনেজুয়েলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…