চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে তারকাবহুল ১৬ নাটক

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৬ নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২৫, মে ২০২৬
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঈদ মানেই আনন্দ, উৎসব আর পরিবারের সঙ্গে বিশেষ সময় কাটানোর উপলক্ষ। আর সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহায় বিশেষ অনুষ্ঠানমালা নিয়ে হাজির হচ্ছে চ্যানেল আই।

ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচার হবে জনপ্রিয় নাট্যকার ও নির্মাতাদের নির্মাণে ১৬টি নতুন নাটক। প্রতিদিন রাত ৭টা ৫০ মিনিট ও রাত ৯টা ৩৫ মিনিটে দর্শকরা উপভোগ করতে পারবেন নাটকগুলো।

ঈদের আগের দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমান পরিচালিত নাটক ‘একভাগ কোরবানী’। অভিনয় করেছেন শাহাদাত হোসেন, নাজনীন চুমকি, তানায আজিম প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রজাপতির ডানায়’। রচনা ও পরিচালনায় তানভীর তন্ময়। অভিনয় করেছেন প্রান্ত দস্তিদার, তিসিতা তিস্তা, আজিজুল হাকীম ও ফারজানা চুমকি।

ঈদের দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ভালোবেসেছিলাম’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, ডলি জহুর ও আবুল হায়াত।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘তার চোখের মায়ায়’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে রয়েছেন তৌসিফ মাহবুব ও আইশা খান।

ঈদের দ্বিতীয় দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘নামে নামে প্রেমে টানে’। রচনা বৃন্দাবন দাস এবং পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সাইরা আক্তার জাহান, পাভেল ও সালাহউদ্দিন লাভলু।

Reneta

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘অপরাজিতা’। পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল।

ঈদের তৃতীয় দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘চমকের শহর’। রচনা ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম ও হিমি।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘লাভ গেম’। পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার ও তটিনী।

ঈদের চতুর্থ দিন
রাত ৭টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক ‘নোটবুক’। রচনা ও পরিচালনায় সাজ্জাদ হোসাইন বাপ্পি। অভিনয়ে রয়েছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও খায়রুল বাসার।

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘মীমাংসা’। রচনা ও পরিচালনায় মহিন খান। অভিনয়ে রয়েছেন নিলয় আলমগীর ও হিমি।

ঈদের পঞ্চম দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ট্রিপ টু সিডনি’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার ও তটিনী।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘দালাল’। রচনা ও পরিচালনায় মাইদুল রাকিব। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম ও হিমি।

ঈদের ষষ্ঠ দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ম্যাচমেকার’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে রয়েছেন জুনায়েদ বোগদাদী, নুসরাত ইয়ুমনা ও আবদুল্লাহ রানা।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘অবাক ভালোবাসা’। রচনা ও পরিচালনায় হাসিব হোসাইন রাখি। অভিনয়ে রয়েছেন ফারহান ও সাফা কবির।

ঈদের সপ্তম দিন
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘মিতব্যয়ী’। রচনা ও পরিচালনায় মহিন খান। অভিনয়ে রয়েছেন নিলয় আলমগীর, হিমি ও শিরিন আলম।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘মোরা জামাই শ্বশুর’। পরিচালনা করেছেন রুলিন রহমান। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম ও তাসনুভা তিশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইশা খানআবুল হায়াতঈদ ২০২৬ঈদুল আজহাঈদের নাটক ২০২৬খায়রুল বাসারচ্যানেল আইয়ের ঈদের নাটকজাকিয়া বারী মমডলি জহুরতটিনীতৌসিফ মাহবুবপরিবারপারিবারিকরওনক হাসানরাবেয়া খাতুনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী খেলোয়াড়ের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT