জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে দেশের সরকারি খাদ্য গুদামগুলোতে ১৬ দশমিক চার তিন লাখ মেট্রিকটন খাদ্যশস্য মজুদ আছে। আরো প্রায় ১১ লাখ মেট্রিকটন আমদানির জন্য চুক্তি করা হয়েছে এবং আসাও শুরু হয়েছে। মূল্যস্ফীতি মোকবেলায় সরকার ভর্তুকিসহ যেসব প্রস্তুতি নিয়েছে, তাতে অচিরেই মানুষের মাঝে স্বস্তি আসবে। বিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলেও মানুষের জন্য কিছুই করছেন না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।







