জনপদ

টাঙ্গাইলে জামিনে মুক্ত বিএনপি-ছাত্রদলের ১৪৬ জন

বিএনপি নেতা জামিনে মুক্তির পর পুলিশের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনে মুক্ত বিএনপি নেতা পুলিশের সঙ্গে কথা বলছেন, অন্য পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ সরোয়ারসহ ১৪৬ জন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৫ টার পর তাদের মুক্তি দেয়া হয়।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী থানায় ১১ টি মামলা হয়। পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক নেতারা বাদি হয়ে এসব মামলা করেন। মামলায় বিএনপিসহ বিভিন্ন দলের ১৯৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিলো পুলিশ।

টাঙ্গাইলে জেলা সুপার মো. মোকলেছুর রহমান জানান, আদালত থেকে ১৪৬ জনকে জামিন দেয়। জামিনের কাগজ পাওয়ায় মঙ্গলবার তাদের মুক্তি দেয়া হয়েছে।

বিষয়:ছাত্রদল টাঙ্গাইল বিএনপি মুক্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…