বাংলাদেশ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি

বাংলাদেশি শ্রমিকরা লিবিয়া থেকে দেশে ফিরছেন, বিমানবন্দরে অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি, বিমানবন্দরে শ্রমিকদের ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লিবিয়ার বেনগাজী ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক এমন ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

বুধবার ১৩ নভেম্বর সকাল সোয়া ৬টায় তারা দেশে ফিরেছেন। ভোর ৫টা ২৫-এ আরেক ফ্লাইটে তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিকও দেশে ফিরেছেন।

বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় তারা দেশে ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া অন্য বাংলাদেশিদেরও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবহিকতায় খুব শীঘ্রই অনিয়মিত অভিবাসীদের লিবিয়া থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

প্রত্যেক প্রত্যাবাসনকারীকে খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানসহ ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

ফিরে আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিল। মূলত মানব পাচারকারীদের প্ররোচনায় পড়ে এ কাজ করেন তারা। তাদের অনেকেই লিবিয়ায় থাকাকালীন অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়:দেশে ফিরেছেন লিবিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…