বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের ১৪টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। শনিবার ২৬ জুলাই বিকাল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন, জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মার্কসবাদী বাসদের সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এর আগে চলমান রাজনৈতিক সংকট ও জাতীয় ঐক্য গঠনের প্রয়াসে গত মঙ্গলবার ২২ জুলাই চারটি বড় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। পরদিন বুধবার ২৩ জুলাই আরও ১৩টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি।

বিষয়:প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…