ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এলাকায় ১৪ কিলোমিটার যানজট

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের কারণে ট্রাক ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে, পথচারী ও যানবাহন চলাচল অব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার ১৯ জানুয়ারি ভোর থেকেই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা। তীব্র ঠাণ্ডা যানজটের ভোগান্তিকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তাদের।
হাইওয়ে পু্লিশ জানিয়েছে, রাতের ঘন কুয়াশা আর অতিরিক্ত যানবাহনের চাপে গাড়ির স্বাভাবিক গতি বিঘ্ন হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






