অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
গতকাল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে খুনের মামলায় একজন, দ্রুত বিচার আইনে একজন, ডাকাতি মামলা ৮ জন, ডিএমপির মামলায় ৩ জন ও প্রতারণার মামলায় ১ জন।
গ্রেপ্তাররা হলেন, রাফাত, শাকিল, হাসান, সুমন, রামিম, শামীম, সুজন, আবদুল গণি, ইমন, সবুজ, আল আমিন, নাহিদ, ইসমাইল ও হুজাইফা। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।







