চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩তম বিসিএস থেকে মাধ্যমিকের সহকারী শিক্ষক হলেন ১৩৮ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

৪৩তম বিসিএস থেকে ১৩৮ জনকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞান, বাংলা, ভূগোল ও ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নিয়োগ ও পদায়নের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৩৮ জনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও পদায়ন করা হলো। সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার) জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে দশম গ্রেডে বেতন পাবেন তারা। এ গ্রেডে বেতন স্কেল হলো ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

১৩৮ জনের মধ্যে ভুগোল বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে পদে ৪৯ জন, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন ৩৪ জন, ভূগোল বিষয়ের সহকারী শিক্ষক পদে ৪০ জন এবং ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক পদে ১৫ জন নিয়োগ পেয়েছেন।

নিয়োগপ্রাপ্ত কোনো সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক্‌-জীবন বৃত্তান্ত (পুলিশ ভেরিফিকেশন) প্রতিবেদনে কোনোরূপ বিরূপ মন্তব্য বা আপত্তি থাকলে নিয়োগ আদেশ বাতিল হবে। চাকরিতে যোগদানের সময় যোগদানপত্রের সঙ্গে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে যে তিনি নিজের বা পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না এবং কোনো যৌতুক দেবেন না।

আগামী ৭ অক্টোবর সকাল ৯টায় নিয়োগপ্রাপ্তদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ((মাউশি) সরকারি মাধ্যমিক শাখায় আবশ্যিকভাবে যোগদান করতে হবে। অন্যথায় যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তাদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলার নিয়ে উম্মাদনা!

জুলাই ২২, ২০২৬
দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ | Cockroach Party

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

জুলাই ২২, ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে চাপে ভারতীয় জেনেরিক ওষুধশিল্প

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট

জুলাই ২২, ২০২৬
ছবি: বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন।

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT