চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বিসিসির ১৩৭৮ পরিচ্ছন্নতাকর্মী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৬
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার বিতরণ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বুধবার বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে এই উপহারের টাকা পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর জনসংযোগ কর্মকর্তা আহসানউদ্দিন রোমেল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারের পাঁচ হাজার করে টাকা বরিশাল নগরের এক হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মী পেয়েছেন। ঈদের আগে ঈদ উপহার হিসেবে টাকা পেয়ে বেজায় খুশি পরিচ্ছন্নতা কর্মীরা।

তারা জানিয়েছেন, ঈদের আগে সঠিক বেতন ও বোনাস না পাওয়ায় কষ্ট ছিল তাদের, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন উপহার পেয়ে আজ সবাই খুশি। সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারবেন তারা।

পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, আগে কোন প্রধানমন্ত্রী এমন উপহার দেননি, এবারে যে এভাবে উপহার পাবেন তাও ভাবতে পারেনি। প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন তারা।

এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, এরকম একটি মহৎ কাজের মধ্য দিয়ে আমি আমার কাজ শুরু করতে পেরেছি বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

Reneta

তিনি বলেন, এই শহর যাদের শ্রমের মাধ্যমে এত সুন্দর হয়ে ওঠে তারা হলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মী। আর এই স্বল্প আয়ের মানুষগুলোর কথা চিন্তা করেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ উপহারের ব্যবস্থা করেছেন।

প্রধানমন্ত্রী আপনাদের উপহারের চেকটি আমার হাতে দিয়ে বলেছেন- আপনাদের পাশে তিনি আছেন এবং আমাদের আপনাদের পাশে সুখে-দুঃখে থেকে শহরকে পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আজ যে আপনারা ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন, এটাকে আমি উপহার হিসেবে দেখছি না, এটা তার আপনাদের প্রতি ভালোবাসা হিসেবে আমি দেখছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিচ্ছন্নতাকর্মীপ্রধানমন্ত্রীর উপহারবরিশাল সিটি করপোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT