অপরাধ

ফয়জুল করীমের ওপর হামলার প্রধান অভিযুক্ত আটক

আটক প্রধান অভিযুক্তের সঙ্গে পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফয়জুল করীমের ওপর হামলার প্রধান অভিযুক্তকে আটক করে পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রধান অভিযুক্ত স্বপনকে (৩৫) আটক করা হয়েছে।

নগরীর বন্দর রোডের পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনাবাহিনী ও বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে। এর আগে বিকেল থেকে স্বপনের ঘর ঘিরে রাখে ইসলামী আন্দোলনের একদল নেতাকর্মীসহ মুসল্লিরা।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দলটি। জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত বিসিসি নির্বাচনের দিন নগরীর কাউনিয়া মেইন রোডের একটি ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে ফয়জুল করীমের ওপর হামলা চালানো হয়। সেই হামলার মূলহোতা স্বপন।

স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে বিকেল থেকে তার বাসা ঘিরে রাখে দলটির নেতাকর্মীরা। এরপর পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে স্বপন ঘর থেকে বের হয়। তাকে নিরাপদে আটক করে থানার হাজতখানায় রেখেছে পুলিশ।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, একজন আওয়ামী লীগ নেতাকে মুসল্লীরা অবরুদ্ধ করে রেখেছিলো এমন খবর পেয়ে তাকে থানায় নিয়ে এসেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:আটক বরিশাল সিটি করপোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…