চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ৪ মাসে ১৩৬ খুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ০১, জুন ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

চলতি বছরের (জানুয়ারি টু এপ্রিল) চার মাসে শুধু রাজধানীতে ১৩৬টি খুনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ৩৮টি খুন হয়েছে ফেব্রুয়ারি মাসে।

সংশ্লিষ্টরা বলছেন সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে অপরাধ দমন করতে হবে।

প্রায় প্রতিদিনই রাজধানীতে কোনো না কোনো চাঞ্চল্যকর অপরাধের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গত এপ্রিলে সারা দেশে বিভিন্ন অপরাধে ১৬ হাজার ৩৬৮টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩৩৬টি। এছাড়া ডাকাতির ৪৬, দস্যুতার ১৪৯, অপহরণের ৮৮টি ও ৭১৫টি চুরির মামলা।

মার্চ মাসে সারা দেশে বিভিন্ন অপরাধে ১৬ হাজার ২৪০টি মামলা হয়েছে। ফেব্রুয়ারিতে সারা দেশে মামলা হয়েছে ১৩ হাজার দুটি। এর মধ্যে হত্যা মামলা ৩০০টি। এছাড়া ডাকাতির ৭৪, দস্যুতার ১৫৩, অপহরণের ৭৮ ও ৬৭৩টি চুরির মামলা।

জানুয়ারি মাসে সারা দেশে বিভিন্ন অপরাধে ১৪ হাজার ৫৭২টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ২৯৪টি। এছাড়া ডাকাতির ৭১, দস্যুতার ১৭১, অপহরণের ১০৫, ৭৯৭টি চুরির মামলা। এছাড়া গত ২৪ দিনে সারা দেশে ২৩ জন পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।

Reneta

পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যানের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল গত চার মাসে শুধু রাজধানীতে ১৩৬টি খুনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ৩৮টি খুন হয়েছে ফেব্রুয়ারি মাসে।

২০২৪ সালের প্রথম চার মাসে ঢাকায় খুন হন ৪৭ জন, ২০২৩ সালে ৫১, ২০২২ সালে ৫৪ ও ২০২১ সালের প্রথম চার মাসে ঢাকায় খুন হন ৫৫ জন।

জানা যায়, দেশের অন্য স্থানের তুলনায় রাজধানীতে অপরাধের মাত্রা বেশি। ডিএমপির ৫০টি থানায় বিভিন্ন অপরাধে গত জানুয়ারিতে এক হাজার ৭৯১টি, ফেব্রুয়ারিতে এক হাজার ৫৬৬, মার্চে ১ হাজার ৭৫৪ ও এপ্রিলে ১ হাজার ৫৪৭টি মামলা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, নভেম্বর থেকে এপ্রিল এই ছয় মাসে মহানগরীতে খুনের ঘটনায় মামলা হয়েছে ১৩৯টি, ডাকাতির ঘটনায় মামলা ৩৬টি, ছিনতাইয়ের ঘটনায় ২৪৩টি ও চুরির ঘটনায় মামলা হয়েছে ১ হাজার ২৮টি। তবে এ পরিসংখ্যান শুধু নথিভুক্তিতে। এর বাইরেও অনেক ঘটনা ঘটছে। খুনের ঘটনায় মামলা হলেও চুরি-ছিনতাইয়ের ঘটনায় অনেক ভুক্তভোগীই মামলা করেন না।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের তৎপরতা রোধে এলাকাভিত্তিক নজরদারি এবং সন্ত্রাসী ও তাদের সহযোগীদের চিহ্নিত করে নজরদারি করছে ডিবি। এখনকার যেসব অপরাধে শীর্ষ সন্ত্রাসীদের নাম আসছে, সেগুলো বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এজন্য এলাকাভিত্তিক সাঁড়াশি অভিযানও পরিচালনা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুনঢাকাপুলিশ সদর দপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, মুক্তিতে বাধা নেই

জুন ১৬, ২০২৬

ফ্যাসিবাদ ভাইরাসের জীবনী আমাদের ভালো করে পাঠ করা দরকার: তথ্যমন্ত্রী

জুন ১৬, ২০২৬

লেবাননে নতুন করে হামলা হলে সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবাসন খাতে গভীর মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ নীতি সহায়তা ও প্রণোদনার বিকল্প নেই

জুন ১৬, ২০২৬

কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT