অপরাধ

অবরোধে সারাদেশে ১৩টি যানবাহনে আগুন

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বাস, অবরোধের কারণে সারাদেশে যানবাহনে আগুন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধের কারণে বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যা দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির নতুন করে ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে ৮ নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা (২৭ ঘণ্টা) পর্যন্ত সারা দেশে ১৩টি আগুনের সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার ৯ নভেম্বর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই কথা জানানো হয়।

আগুন লাগার ঘটনার মধ্যে ঢাকা সিটির হাজারীবাগ, তাতীবাজার, কাকলি, মিরপুর এবং ধানমন্ডিতে ৫টি আগুনের সংবাদ পাওয়া গেছে। এছাড়াও গাজীপুর ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি আগুনের ঘটনা ঘটে।

এ ঘটনাগুলোতে ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাক পুড়ে গেছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়:অবরোধে আগুন ফায়ার সার্ভিস বিএনপি যানবাহন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…