খাগড়াছড়ি

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন

খাগড়াছড়ি সীমান্তে নারী ও শিশু সহ ১৩ জন আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়ি সীমান্তে নারী ও শিশু সহ ১৩ জনকে পুশইন আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। বর্তমানে তারা স্থানীয় বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে স্থানীয় একটি স্কুলে অবস্থান করছে। প্রাথমিকভাবে ১২জন নড়াইল ও একজন যশোরের বাসিন্দা বলে জানা গেছে।

মাটিরাঙ্গা তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওসমান আলী জানান, পুশইন করা ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্রে ইটভাটা এবং রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন। তাদের কেউ কেউ ১৫ থেকে ২০ বছর আগে ভারতে যান।

এ নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জনকে পুশইন করেছে ভারত। নতুন পুশইন হওয়া ১৩ জন ছাড়া বাকি সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের অধিকাংশ কুড়িগ্রাম, নড়াইল জেলার বাসিন্দা। কাজের সন্ধানে অবৈধপথে তারা ভারতে পাড়ি জমান।

বিষয়:খাগড়াছড়ি পুশইন সীমান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…