কিশোরগঞ্জ

বিসিবি সভাপতি নাজমুল হাসানের বড় জয়

কিশোরগঞ্জ-৬

নাজমুল হাসান, বিসিবি সভাপতি, হাস্যোজ্জ্বল মুখ, outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি সভাপতি নাজমুল হাসান একটি অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ও ভৈরব) আসন থেকে নৌকার মাঝি হয়ে আবারও জিতেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বেসরকারি ফলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. রুবেল হোসেনকে ১ লাখ ২২ হাজার ১০৭ ভোটে হারিয়েছেন তিনি।

রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। কিশোরগঞ্জ-৬ আসনে নাজমুল হাসান পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল হোসেন মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৯৮ ভোট।

আসনটিতে ১৪২ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ২৪৪ জন। নাজমুলসহ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ প্রার্থী।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পাপন বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…