ইসি সচিব আখতার আহমেদ জানান, ৩১ অক্টোবর ২০২৫ এ যাদের বয়স ১৮ হয়েছে তারা ভোটার তালিকায় যুক্ত হয়েছে। এই হিসাবে এখন মোট ১২ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৮৪ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।
রোববার ২ নভেম্বর তিনি জানান, এর ভেতর পুরুষ ভোটার রয়েছেন, ৬ কোটি ৪৭ লক্ষ ৭ হাজার ৩৮২ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লক্ষ ৬০ হাজার ৩৮২ জন। যেখানে নারী ভোটারের তুলনায় ১৯ লক্ষ পুরুষ ভোটার বেশি। এছাড়া তৃতীয় লিঙ্গে ভোটার সংখ্যা ১২৩০ জন।
ইসি সচিব আরও জানান, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাসে ১৩ লক্ষ ৪ হাজার ৮৮০ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছে।
এদিকে ১৬ নভেম্বর প্রবাসী ভোটারদের জন্য একটি অ্যাপ লঞ্চ করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটাররা এনআইডি দিয়ে ভোটার তালিকায় নিবন্ধন করতে পারবেন বলেও জানান তিনি।







