ডিএমপিতে ট্রাফিক আইনে ১২৫৪ মামলা, জরিমানা ৫১ লাখ

ঢাকায় ট্রাফিক পুলিশ সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করছে, যানজট ও সড়ক নিরাপত্তা পরিস্থিতি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ২৫৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া, ৭৮টি গাড়ি ডাম্পিং ও ৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এক হাজার ২৫৪টি মামলা করা হয়েছে। এতে ৫১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






