জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী আজ। কবিতা-গানসহ সাহিত্যের সব শাখায় অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ এবং সাম্য আর মুক্তির বাণী উচ্চারণ করে গেছেন কাজী নজরুল ইসলাম। নানা আয়োজনে দিনটি উদযাপিত হচ্ছে। সকাল থেকেই কবির সমাধি প্রাঙ্গণে ফুলে দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতাকর্মীরা।






