চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবতা ও সাম্যের চেতনায় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের এই অনন্য প্রতিভা।

আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে আজ ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং হামদ-নাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনও কবির স্মরণে নানা কর্মসূচি পালন করবে।

১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বেড়ে ওঠেন তিনি। তার ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি।

মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল সাহিত্যজীবনে নজরুল কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটকসহ সাহিত্যের বিভিন্ন শাখায় অসামান্য অবদান রাখেন। তার লেখায় একদিকে যেমন অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠে এসেছে, অন্যদিকে তেমনি ফুটে উঠেছে প্রেম, মানবতা ও সাম্যের গভীর আবেদন।

নজরুলের কবিতা ও গান যুগে যুগে মানুষকে অন্যায় ও বঞ্চনার বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছে। একই সঙ্গে তার প্রেমের কবিতা ও সংগীত বাংলা সাহিত্য-সংস্কৃতিতে সৃষ্টি করেছে ভিন্নমাত্রা। নিজের সৃষ্টিশীলতার বৈচিত্র্য তুলে ধরতে কবি লিখেছিলেন, ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’।

স্বাধীনতার পর বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতি নিয়ে সপরিবারে কবিকে বাংলাদেশে আনা হয়। পরে তাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর ধানমন্ডিতে তার বসবাসের ব্যবস্থা করা হয়।

১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব দেয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি তিনি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলোর অন্যতম একুশে পদকে ভূষিত হন।

নজরুলের মৃত্যুর পাঁচ দশক পরও তার সাহিত্য ও সংগীতের আবেদন অমলিন। সাম্য, মানবতা, স্বাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা তিনি তার সৃষ্টিতে ধারণ করেছিলেন, তা আজও বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে চলেছে।

ট্যাগ: কাজী নজরুল ইসলামমৃত্যুবার্ষিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

পরবর্তী

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

পরবর্তী

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯ পর্যটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT