অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৬৯ জন

বাংলাদেশের মানচিত্রের পটভূমিতে অ্যাপারেশন ড্রিল হ্যান্ডকাফের ছবি, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৫৬৯ জনসহ মোট এক হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৬৬২ জনকে।
অপারেশন ডেভিল হান্ট অভিযানের দেশীয় একনলা বন্দুক ২টি, গুলি ১০ রাউন্ড, গান পাউডার ৬২ গ্রাম, রামদা তিনটি, লোহার তৈরি দা একটি, ছোরা একটি, লোহার রড় দুটি ও কাঠের লাঠি একটি উদ্ধার করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





