জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্ঞাত এ বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে দুদক মামলা করেছে। এছাড়া তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক।
তিনি আরও জানান, বেনামী প্রতিষ্ঠানের নামে ৮২৭ কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচার এর অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম, ভাই রাশেদুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের করা হয়েছে।
আখতার হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে দুদক কাজ করছে। আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানো সম্ভব।







