আন্তর্জাতিক

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত

ব্রাজিলে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষের দৃশ্য, আহত ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষের ফলে ব্যাপক ধ্বংসস্তূপ ও আহতদের উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের রিবেইরাও প্রেতো শহরে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

আজ ২২ ফেব্রুয়ারি শনিবার সিবিএস নিউজ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি। দুর্ঘটনায় জড়িত বাসটি ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করছিল, যা ইউনিফ্রান নামেও পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা তাদের ইনস্টাগ্রাম পেজে একটি বিবৃতি প্রকাশ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে।

দমকল বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থল থেকে ৩১ জনকে উদ্ধার করেছে, যার মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বিষয়:ব্রাজিল শিক্ষার্থী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…