আন্তর্জাতিক

ভিয়েতনামে বিস্ফোরণে ১২ সেনা নিহত

ভিয়েতনামে বিস্ফোরণে আগুনের ধোঁয়া ও অগ্নিকুণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে বিস্ফোরণের ফলে আগুনের ধোঁয়া ও অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে, যা ভয়াবহতা প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছেন। গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে নিহতদের বেশিরভাগের মৃতদেহ পাওয়া গেছে। এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চলছে।

প্রাথমিক তদন্তে বরাত দিয়ে বলা হয়েছে, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে। আর এর ফলেই বিস্ফোরণ ঘটে।

ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।”

যুদ্ধ মহড়া শুরু উপলক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং বক্তৃতা দেওয়ার একদিন পর এই দুর্ঘটনাটি ঘটে।

সরকারি ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিষয়:বিস্ফোরণ ভিয়েতনাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…