বাংলাদেশ

অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশ সদস্যদের বদলি সংক্রান্ত ছবি, পুলিশ সদস্যরা ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ পুলিশ ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে মোট ১২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।

এই বিষয়ে সোমবার (১৯ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত ১২ কর্মকর্তা হলেন– পুলিশের বিশেষ শাখার (এসবি) অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. আকরাম হোসেন, সিএমপি কমিশনার (ডিআইজি) হাসিব আজিজ, সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাছের মোহাম্মদ খালেদ, এসএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) মো. রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন।

বিষয়:পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…