চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে সংঘর্ষে শিক্ষার্থী-সাংবাদিকসহ অনেকে আহত

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৩:৪২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
জনপদ, দিনাজপুর
A A

কোটা সংস্কারের দাবিতে দিনাজপুরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, সাংবাদিক ও ক্যামেরাপার্সনসহ কমপক্ষে আহত হয়েছেন ১২ জন। 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে কয়জন আহত হয়েছেন, তা এখনও নিরুপণ হয়নি।

ঘটনাসূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীরা দিনাজপুর সরকারি কলেজ মোড়ে অবস্থান নেয়। তারা দিনাজপুর-দশ মাইল মহাসড়ক অবরোধ করে ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার‘ স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলে এলাকা।

এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ চলে প্রায় ঘন্টাব্যাপী। এতে শিক্ষার্থী, সাংবাদিক ও ক্যামেরা পার্সনসহ কমপক্ষে আহত হয়েছেন ১২ জন। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন। আহতদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখনও থমথমে।

আহতদের মধ্যে সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন শিমুল ও বিজয় টেলিভিশনের ক্যামেরাপার্সন মোস্তফাও রয়েছেন।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনদিনাজপুরে সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

জুন ৬, ২০২৬

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ যুবক

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT