রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর আগুন লেগে অন্তত ১২ জন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে এবং তাদের মধ্যে ১২ জন মারা গেছেন। রাশিয়ার মাখাচকালায় কাস্পিয়ান সাগরে অবস্থিত দাগেস্তানের রাজধানী এই ঘটনা ঘটেছে।
রাশিয়ান দৈনিক ইজভেস্টিয়া টেলিগ্রামে একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি অনুসারে, আগুন এমন একটি এলাকায় শুরু হয়েছিল যেখানে গাড়ি পার্ক করা ছিল এবং পরবর্তীতে আগুন পেট্রোল স্টেশনে ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের পর সবকিছু আমাদের মাথায় উপর এসে পড়ে যায়, আমরা আর কিছুই দেখতে পাইনি।”
রিয়া নভোস্তি নিউজ এজেন্সি টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, একটি বিল্ডিং থেকে আগুনের শিখা উঠছে এবং তারপরে একটি বিশাল বিস্ফোরণ হয়েছে। আগুন প্রায় ৬০০ বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ২৬০ জন দমকলকর্মী সেখানে মোতায়েন করা হয়েছে।








