চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমরাহ পালনে গিয়ে হারানো সন্তান ১১ বছর পর ফিরে পেলেন মা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে ১১ বছর আগে হারিয়ে যাওয়া শিশুসন্তানকে ফিরে পেয়েছেন সিরিয়ার একজন মা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ওই মা সিরিয়ার নাগরিক এবং তার সন্তানের নাম সাফওয়ান আনসারী।

১১ বছর আগে সিরিয়ার গৃহযুদ্ধের সময় বোমা হামলার শিকার হয় সাফওয়ানের পরিবার। ধ্বংস হয়ে যায় তাদের গ্রাম। তখন থেকেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না শিশু সাফওয়ানকে। আসলে, তখন একটি পরিবারে আশ্রয় পায় ছোট্ট শিশুটি। নিজেদের সন্তানের মতোই পরিবারটি বড় করতে থাকে তাকে।

pic.twitter.com/ZYVEsKZdoi

— علي الحمداوي (@alisaifeldin1) March 18, 2024

এবছর রমজান মাসে ওমরাহ পালনে সৌদি আরব যান সাফওয়ানের পালক বাবা-মা। ভাগ্যক্রমে একই সময়ে ওমরাহ করতে আসেন সাফওয়ানের জন্মদাত্রী মা। এর আগে বিভিন্ন সংস্থার মাধ্যমে সাফওয়ানকে খুঁজে বেড়াচ্ছিলেন তার মা। পালক বাবা-মা চাচ্ছিলো শিশুটি যেন তার পরিবার খুঁজে পায়। তাই জন্য তার ছবি ও তথ্য বেশ কিছু সংস্থার কাছে দিয়েছিল পরিবারটি।

অবশেষে সংস্থাগুলো মা-ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। এমন সময় ২টি পরিবার মক্কায় ওমরাহ পালন করছিল। সংস্থাগুলো থেকেই বিষয়টি তাদের জানিয়ে পুনর্মিলনের ব্যবস্থা করা হয়। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে মন্তব্য করে বলছেন, এ যেন আল্লাহর দরবারে গিয়ে প্রার্থনা করার ফল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরাহসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT