চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ বন্যার কবলে দেশের ১১ জেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ১১ জেলার বিস্তীর্ণ অঞ্চল। ভয়াবহ সংকটে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম, সিলেট বিভাগের দুর্গত এলাকার লাখ লাখ মানুষ।

এসব এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হলেও তা প্রয়োজনের তুলনায় কম, বলছেন বানভাসিরা। আবার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং পানির স্রোতের কারণে ত্রাণ সামগ্রী নিয়ে অনেকে দুর্গতদের কাছে যেতে পারছেন না।

গত দুই দিনে বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘটনায় পরিস্থিতির উন্নতি হতে পারে। বন্যার কবলে রয়েছে দেশের ১১ জেলা।

ফেনী
অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। কোথাও কোথাও একতলা পর্যন্ত তলিয়ে গেছে। পানির নিচে বিভিন্ন সড়ক-মহাসড়ক। বাড়িঘরে পানি ঢোকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। স্কুল-কলেজ, মাদরাসা, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে বানভাসি মানুষ।

কুমিল্লা
বৃহস্পতিবার রাতে কুমিল্লায় বুড়িচং উপজেলার গোমতী নদীর বাঁধ ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত দুই দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভেঙে ১১৩ সেন্টিমিটার অতিক্রম করে।

মৌলভীবাজার
মৌলভীবাজার জেলায় নতুন করে ভাঙনের ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রায় ৪০ হাজার হেক্টর জমির রোপা আমান ক্ষেত পানির নীচে। জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি উপজেলা।

Reneta

হবিগঞ্জ
হবিগঞ্জে খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে। বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ৭৬ হাজার ২৫৯ হেক্টর রোপা আমন, আউশ ও সবজি চারা।

চাঁদপুর
চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার নিচ দিয়ে। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফরিদগঞ্জ। এখানে পানিবন্দী কয়েক হাজার মানুষ।

খাগড়াছড়ি
বৃষ্টি না থাকায় খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে পাহাড়ী ঢলের তীব্রতা। এরইমধ্যে আখাউড়া ও কসবায় ৬০টির বেশী গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একারণে বন্যাকবলিত সব জেলায় পরিস্থিতির উন্নতি হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাখাগড়াছড়িচাঁদপুরফেনীবন্যাব্রাহ্মণবাড়িয়ামৌলভীবাজারহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT