চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সদরঘাট এলাকা থেকে ১০০ জন আটক

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
১২:৪৩ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৩
- সেমি লিড, জনপদ, ঢাকা
A A

রাজধানীতে আজকের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রধান নদী বন্দর সদরঘাট এলাকা, বাবুবাজার ব্রিজের পাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এ এলাকায় সকাল থেকেই কড়া তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ সদস্যরা। সদরঘাট, বাবুবাজার ব্রিজের আশেপাশে তল্লাশিতে সকাল থেকে প্রায় ১০০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানী সদরঘাট এলাকায় দেখা যায়, বরিশাল, চাঁদপুরসহ সকল রুট থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চে আসা যাত্রীদের ব্যাগ ও মোবাইলও চেক করে দেখছে পুলিশ।

বাবুবাজার ব্রিজে সরেজমিনে দেখা গেছে, ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেটকার, হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা, সিএনজি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট থানার একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ভোর থেকে সদরঘাট এলাকা থেকে ১০০র কাছাকাছি আটক করেছে পুলিশ। তল্লাশির সময় তাদের বিএনপি-জামায়াতের কর্মী সন্দেহে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮০-৯০ সদরঘাট টার্মিনাল এলাকা থেকে ও ২০ জনকে বাবুবাজার ব্রিজ থেকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, আটকে সংখ্যাটা এখনই বলতে পারছি না। আমরা সদরঘাট টার্মিনাল ও বাবুবাজারে ব্রিজে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছি নিরাপত্তার স্বার্থে। যাদের আটক করা হয়েছে তল্লাশির পর সন্দেহভাজন মনে হওয়ায় আটক করা হয়েছে। এখন থানায় তাদের যাচাই-বাছাই শেষ আদালতে পাঠানো হবে। আদালতে পাঠানোর পর সংখ্যাটা জানাতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটক ১০০ জনমহাসমাবেশসদরঘাট এলাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT